চিকিৎসায় গাফিলতি ও রোগীর আত্মীয়দের অসহযোগীতা করার অভিযোগ উঠলো মালদা শহরের একটি বেসরকারী নার্সিং হোমের বিরুদ্ধে। এই নিয়ে রোগীর পরিবার ইংরেজবাজার থানার দ্বারস্থ হলেও তাদেরকে কোন সহযোগীতা করেনি কর্তব্যরত পুলিশ কর্মীরা বলে অভিযোগ। বাধ্য হয়ে তারা পুলিশ সুপারের দ্বারস্থ হচ্ছেন।
জানা যায়, মালদার পুখুরিয়ার বাসিন্দা আরসাদ হোসেনের স্ত্রী হাসিনা বিবি(২২) অ্যাপিন্ডিসের যন্ত্রনা নিয়ে রবিবার মালদা শহরের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি হয়। এদিনই তার অস্ত্র পোচার হয়। অস্ত্র পোচারের সময় তাকে অ্যানাসথেসিয়া দেওয়া হয়েছিল। অস্ত্র পোচারের কিছুক্ষন পরে সে জ্ঞান হারায়। ২৪ঘন্টা হতে চললেও তার জ্ঞান ফেরে নি। এই নিয়ে রোগীর পরিবারের সদস্যরা নার্সিংহোম কতৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কতৃপক্ষ তাদের সাথে দূরব্যবহার করে নারসিংহোম থেকে বের করে দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে রোগীর পরিবার থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের কোন সাহায্য করেনি। বাধ্য হয়ে রোগীর পরিবার পুলিশ সুপারের দ্বারস্থ হতে চলেছেন। এই নিয়ে নার্সিং হোম কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/eHon1was-PE